সংবাদ

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি

সাম্প্রতিক সময়ে দেশের সাধারণ গ্রাহকদের জুন মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় অস্বাভাবিক বা অতিরিক্ত আসার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ নিয়ে গ্রাহক হয়রানি ও ক্ষোভের প্রেক্ষিতে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হওয়ার তথ্য জানা গেছে। গ্রাহকদের এই হয়রানি ও ভোগান্তি লাঘব করতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সাধারণ গ্রাহকদের অনুরোধ জানিয়েছে, যাদের জুন মাসের বিল অতিরিক্ত বা অস্বাভাবিক মনে হচ্ছে, তারা যেন বিভ্রান্ত বা আতঙ্কিত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা অথবা তাদের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করেন।

হটলাইন সমূহ

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯
বিপিডিবি-এর কল সেন্টার- ১৬২০০
পবিবো-এর কল সেন্টার- ১৬৮৯৯
ডিপিডিসি লি.-এর কল সেন্টার-১৬১১৬
ডেসকো লি.-এর কল সেন্টার- ১৬১২০
নেসকো লি.-এর কল সেন্টার- ১৬৬০৩
ওজোপাডিকো লি.-এর কল সেন্টার- ১৬১১৭

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সাম্প্রতিক সময়ে দেশের সাধারণ গ্রাহকদের জুন মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় অস্বাভাবিক বা অতিরিক্ত আসার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ নিয়ে গ্রাহক হয়রানি ও ক্ষোভের প্রেক্ষিতে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হওয়ার তথ্য জানা গেছে। গ্রাহকদের এই হয়রানি ও ভোগান্তি লাঘব করতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সাধারণ গ্রাহকদের অনুরোধ জানিয়েছে, যাদের জুন মাসের বিল অতিরিক্ত বা অস্বাভাবিক মনে হচ্ছে, তারা যেন বিভ্রান্ত বা আতঙ্কিত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা অথবা তাদের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করেন।

হটলাইন সমূহ

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯
বিপিডিবি-এর কল সেন্টার- ১৬২০০
পবিবো-এর কল সেন্টার- ১৬৮৯৯
ডিপিডিসি লি.-এর কল সেন্টার-১৬১১৬
ডেসকো লি.-এর কল সেন্টার- ১৬১২০
নেসকো লি.-এর কল সেন্টার- ১৬৬০৩
ওজোপাডিকো লি.-এর কল সেন্টার- ১৬১১৭

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত