সংবাদ

ভ্রাম্যমাণ আদালতে ১৩ মামলা নিষ্পত্তি, আটক ৩

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

ভ্রাম্যমাণ আদালতে ১৩ মামলা নিষ্পত্তি, আটক ৩
সাজাপ্রাপ্ত তিন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। অভিযানে ৩ জনকে এক মাস করে কারাদণ্ড এবং বিভিন্ন মামলায় অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৩ টি পৃথক মামলায় ৩ মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৫,১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে কালীগঞ্জ থানার জিম্মায় রাখা হয়েছে। অভিযানে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ পুলিশের একটি দল ও আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, জনস্বার্থে আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদকের বিস্তার রোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

ভ্রাম্যমাণ আদালতে ১৩ মামলা নিষ্পত্তি, আটক ৩

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। অভিযানে ৩ জনকে এক মাস করে কারাদণ্ড এবং বিভিন্ন মামলায় অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৩ টি পৃথক মামলায় ৩ মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৫,১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে কালীগঞ্জ থানার জিম্মায় রাখা হয়েছে। অভিযানে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ পুলিশের একটি দল ও আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, জনস্বার্থে আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদকের বিস্তার রোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত