সংবাদ

ময়মনসিংহে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, আক্রান্ত বাড়ছে

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

ময়মনসিংহে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, আক্রান্ত বাড়ছে
ডেঙ্গু রোগীদের সেবায় ব্যস্ত নার্স ও চিকিৎসকেরা। ছবি : সংবাদ

ময়মনসিংহে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চমকফুল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত মধ্যরাতে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে একজন শিশুসহ মোট ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগী হাসপাতাল থেকে পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন জানান, চমকফুল গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ২৮ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৩৩ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

ময়মনসিংহে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, আক্রান্ত বাড়ছে

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চমকফুল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত মধ্যরাতে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে একজন শিশুসহ মোট ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগী হাসপাতাল থেকে পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন জানান, চমকফুল গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ২৮ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৩৩ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত