সংবাদ

মনোহরদীতে ভুল প্রশ্নে পরীক্ষা, ৪ শিক্ষককে অব্যাহতি

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

মনোহরদীতে ভুল প্রশ্নে পরীক্ষা, ৪ শিক্ষককে অব্যাহতি
খিদিরপুর কলেজ। ছবি : সংবাদ

নরসিংদীর মনোহরদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এতে শতাধিক শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে চার শিক্ষককে কেন্দ্র থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে মনোহরদী সরকারি কলেজের ৬১২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছিলেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রের দুটি কক্ষে প্রায় ১০০ পরীক্ষার্থীকে নিয়মিত নতুন সিলেবাসের পরিবর্তে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি করা পুরনো সিলেবাসের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে উত্তর মেলাতে গিয়ে বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। সাকিবা নামে এক পরীক্ষার্থী বলেন, ‘হলে আমরা বুঝতে পারিনি। এখন আমাদের ভালো ফলাফল নিয়ে চরম দুশ্চিন্তা হচ্ছে।’

এ ঘটনার পরপরই কেন্দ্রে দায়িত্ব পালনকারী হল সুপার সহকারী অধ্যাপক আরেফা সুলতানা এবং সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রভাষক সামছুল আলম, প্রভাষক মাহমুদুর রহমান ও প্রভাষক মো. আক্রাম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর যে প্রক্রিয়া, তাতে ভুল হওয়ার কথা নয়। এটি সংশ্লিষ্ট শিক্ষকদের চরম দায়িত্বহীনতা। অভিযুক্ত শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তিনি আরও জানান, কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ঢাকা শিক্ষা বোর্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান জানান, তারা বিষয়টি সমাধানে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মনোহরদীতে ভুল প্রশ্নে পরীক্ষা, ৪ শিক্ষককে অব্যাহতি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত