সংবাদ

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, দুর্বৃত্তদের মালামাল জব্দ

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, দুর্বৃত্তদের মালামাল জব্দ
দুর্বৃত্তদের জব্দকৃত মালামাল ও নৌকা। ছবি : সংবাদ

সুন্দরবনে প্রবেশে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই দুর্বৃত্তরা। সুযোগ বুঝেই তারা সুন্দরবনে ঢুকে নানা অপতৎপরত লিপ্ত হওয়ার চেষ্টা করছে। বুধবার (১ জুলাই) দুর্বৃত্তদের এরকম আরো একটি তৎপরতা নস্যাৎ করে দিয়েছে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেয়ালা নদীর সাইট খালে একদল দুর্বৃত্ত বিষ দিয়ে মাছ ধরে শুটকি বানানোর আস্তানা গড়ে তোলে। চরপুটিয়া টহল ফাড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় দুর্বৃত্তদের এ আস্তানা দেখতে পায়। তারা ঐ এলাকায় অভিযান চালিয়ে আস্তানাটি ভেঙে গুড়িয়ে দেয়। এসময় দুর্বৃত্তদের ব্যবহৃত ৩ টি ডিঙি নৌকা, ২৪ বোতল কীট নাশক, অবৈধ টোনা জাল ও শুটকি প্রক্রিয়াকরণের নানা সরঞ্জাম উদ্ধার করে

চরপুটিয়া টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার মোঃ আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বনে ঢুকে গহীন বনে আস্তানা গড়ে তোলে। তারা সুন্দরবনের খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও আহরিত মাছ শুকিয়ে শুটকি বানানোর প্রস্তুতি নিচ্ছিল। বড় ধরনের কোন ক্ষতির আগেই তাদের চেষ্টা নস্যাৎ করে দেয়া হয়। তাদের আস্তানা ভেঙে সব মালামাল জব্দ করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা হয়তো বনের মধ্য পালিয়ে গেছে। তবে তাদের আটকের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি। 

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও বন রক্ষায় বনবিভাগ সক্রিয় রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম ১ মাসে বনবিভাগের বেশ কয়েকটি সফল অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্বৃত্তদের কোন অপচেষ্টা সফল হবে না। 

/

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, দুর্বৃত্তদের মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সুন্দরবনে প্রবেশে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই দুর্বৃত্তরা। সুযোগ বুঝেই তারা সুন্দরবনে ঢুকে নানা অপতৎপরত লিপ্ত হওয়ার চেষ্টা করছে। বুধবার (১ জুলাই) দুর্বৃত্তদের এরকম আরো একটি তৎপরতা নস্যাৎ করে দিয়েছে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেয়ালা নদীর সাইট খালে একদল দুর্বৃত্ত বিষ দিয়ে মাছ ধরে শুটকি বানানোর আস্তানা গড়ে তোলে। চরপুটিয়া টহল ফাড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় দুর্বৃত্তদের এ আস্তানা দেখতে পায়। তারা ঐ এলাকায় অভিযান চালিয়ে আস্তানাটি ভেঙে গুড়িয়ে দেয়। এসময় দুর্বৃত্তদের ব্যবহৃত ৩ টি ডিঙি নৌকা, ২৪ বোতল কীট নাশক, অবৈধ টোনা জাল ও শুটকি প্রক্রিয়াকরণের নানা সরঞ্জাম উদ্ধার করে

চরপুটিয়া টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার মোঃ আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বনে ঢুকে গহীন বনে আস্তানা গড়ে তোলে। তারা সুন্দরবনের খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও আহরিত মাছ শুকিয়ে শুটকি বানানোর প্রস্তুতি নিচ্ছিল। বড় ধরনের কোন ক্ষতির আগেই তাদের চেষ্টা নস্যাৎ করে দেয়া হয়। তাদের আস্তানা ভেঙে সব মালামাল জব্দ করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা হয়তো বনের মধ্য পালিয়ে গেছে। তবে তাদের আটকের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি। 

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও বন রক্ষায় বনবিভাগ সক্রিয় রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম ১ মাসে বনবিভাগের বেশ কয়েকটি সফল অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্বৃত্তদের কোন অপচেষ্টা সফল হবে না। 

/

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত