সংবাদ

বিএনপি সরকার কেনো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল করছেনা? : ফরিদা আখতার

প্রকাশ : ২৯ জুন ২০২৬

গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবার মুখ খুললেন পর্দার আড়ালের অজানা অনেক গোমর নিয়ে। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের চরম ভুল, আমেরিকার সাথে বিতর্কিত গোপন চুক্তি, এবং মুক্তিযুদ্ধ নিয়ে চলমান রাজনীতি-সব বিষয়েই তিনি কথা বলেছেন অত্যন্ত স্পষ্ট ভাষায়। • আমেরিকার সাথে গোপন চুক্তি ও সার্বভৌমত্ব বিকিকিনি: ফরিদা আখতারের মতে, আমেরিকার সাথে সই হওয়া বাণিজ্য চুক্তিটি দেশের জন্য চরম ক্ষতিকর এবং আত্মঘাতী। যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে হু*মকির মুখে ফেলা হয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দেশীয় বাজার ধ্বং*স করে আমেরিকা থেকে জেনেটিক্যালি ম*ডিফাইড (GM) গরুর মাংস আমদানির এই চুক্তিটি জনগণের অত্যন্ত সঙ্গোপনে করা হয়। অন্তর্বর্তী সরকার যে আমেরিকার চাপের কাছে কতটা দুর্বল ও নতজানু ছিল, তা এই চুক্তি থেকেই স্পষ্ট। • মুক্তিযুদ্ধ (১৯৭১) বনাম জামায়াত ও নতুন রাজনীতি: যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ঢাল হিসেবে ব্যবহার করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, তাদের কড়া জবাব দিয়েছেন তিনি। সরাসরি জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলে ফরিদা আখতার বলেছেন, একাত্তরে নারীদের ওপর হওয়া ভয়াবহ নির্যাতন ও ৩০ লাখ শহীদের রক্তের সাথে কোনো আপস হতে পারে না। জামায়াতকে তাদের একাত্তরের জঘন্য ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ২৪-এর আড়ালে ৭১-কে ভোলানোর কোনো সুযোগ নেই। • ২৪-এর নতুন প্রজন্ম এবং ভাস্কর্য ভা*ঙচুর: নতুন প্রজন্ম ৭১ দেখেনি, তারা ২৪ দেখেছে-কিন্তু ৭১ বাদ দিয়ে ২৪ চিন্তা করার কোনো অবকাশ নেই বলে তিনি সতর্ক করে দেন। • নিজের অবস্থান ও পর্দার আড়ালের লড়াই: সাবেক উপদেষ্টা হিসেবে নিজের কাজের পক্ষে শক্ত অবস্থান নিয়ে ফরিদা আখতার জানান, তিনি ক্যাবিনেটে বসে আমেরিকার এই গোলামি চুক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন। তিনি জনগণের কাছে তথ্য গোপন করার ঘোর বিরোধী ছিলেন।