কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে মাত্র ৩ দিনে নদীগর্ভে হারিয়ে গেছে অন্তত ২৫টি সাজানো সংসার। তিস্তার রাক্ষুসী রূপে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী মানুষ। পানি কমার সাথে সাথেই কুড়িগ্রামের বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি ও খিতাবখাঁ মৌজাজুড়ে এখন শুধুই ধ্বংসের চিহ্ন। ২৫টি বসতবাড়ি ছাড়াও আরও অন্তত ৪৪টি ঘরবাড়ি, স্কুল আর ফসলি জমি যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখনো কোনো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, তারা জেলার ৩৬টি পয়েন্টে ভাঙন শনাক্ত করে কাজ করছে। তিস্তাপাড়ের মানুষের এই দুর্বিষহ জীবনের বাস্তব চিত্র দেখতে পুরো ভিডিওটি দেখুন।