সংবাদ

উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোশাররফ হোসেন উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি উল্লাপাড়ার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিক্ষক মোশাররফ হোসেন মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল স্কুলে যাচ্ছিলেন। পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লাপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের