সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোমিনুল শাহজাদপুর যাওয়ার জন্য সরিষাকোল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিতে বসেছিলেন। এ সময় বগুড়া থেকে পাবনাগামী পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে সিএনজিটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মোমিনুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন