সংবাদ

‘বাবার লাঠির আঘাতে’ মায়ের কোলেই শিশুর মৃত্যু

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

‘বাবার লাঠির আঘাতে’ মায়ের কোলেই শিশুর মৃত্যু
ছবি : সংবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা হালিমা খাতুন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার যমুনা তীরবর্তী গালা ইউনিয়নের চরদুগালি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুকন্যার লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আলিম প্রামাণিক পলাতক। তিনি ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চরদুগালি গ্রামের আলিম প্রামাণিকের সঙ্গে তার স্ত্রী ফজিলা খাতুনের দাম্পত্য কলহ চলে আসছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে স্ত্রীর সঙ্গে আলিমের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় শিশুকন্যা হালিমা মায়ের কোলেই ছিল। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আলিম তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করলে মায়ের কোলে থাকা হালিমার মাথায় তা লাগে। এতে রক্তাক্ত অবস্থায় শিশুটি মায়ের কোল থেকে মাটিতে পড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী ফজিলা খাতুনের দাবি, স্বামীর লাঠির আঘাতেই মেয়ে হালিমার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

‘বাবার লাঠির আঘাতে’ মায়ের কোলেই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত