সংবাদ

শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে টেক্সটাইল কারখানাকে জরিমানা

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে টেক্সটাইল কারখানাকে জরিমানা
ছবি : সংবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামে স্থাপিত যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে পরিবেশ দূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংস্কার ও বর্ধিত করে কার্যকর করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের ওই কারখানায় অভিযান পরিচালনা করে। শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এ জরিমানার আদেশ দেন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় স্থাপিত ইটিপির সক্ষমতা কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ সৃষ্টি করায় কারখানাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানকালে কারখানার তরল বর্জ্য পরিবেশে নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে টেক্সটাইল কারখানাকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামে স্থাপিত যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে পরিবেশ দূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংস্কার ও বর্ধিত করে কার্যকর করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের ওই কারখানায় অভিযান পরিচালনা করে। শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এ জরিমানার আদেশ দেন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় স্থাপিত ইটিপির সক্ষমতা কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ সৃষ্টি করায় কারখানাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানকালে কারখানার তরল বর্জ্য পরিবেশে নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত