লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।নিহত আলী হোসেন (৪০) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্ত দিয়ে পাঁচ-সাত জনের একটি দল গরু পাচার করতে গেলে বিএসএফ তাদের গুলি চালায়। এতে আলী হোসেন নিহত হন। বিএসএফ তার লাশ নিয়ে যায়।৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ধবলগুড়ি সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।