লালমনিরহাটের পাটগ্রামে এক ভারতীয় ট্রাকচালককে অপহরণ, জখম ও টাকা ছিনতাইয়ের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাটগ্রাম উপজেলার মো. সবুজ মিয়া, মো. রমজান আলী ও মো. আরিফুল ইসলাম ওরফে তানজিদ। রায় ঘোষণার সময় সবুজ মিয়া পলাতক ছিলেন, বাকি দুজন আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) প্রত্যেককে পৃথকভাবে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট দুপুরে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিংয়ের ট্রাকটি বিকল হয়ে পড়ে। ওই দিন রাতে আসামিরা ক্রেন দিয়ে ট্রাকটি উদ্ধারের প্রলোভন দেখিয়ে তাকে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যান। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করে ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। টহল পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুল আলম মিলন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এটি একটি দৃষ্টান্তমূলক রায়। ভারতীয় নাগরিককে অপহরণ ও ডাকাতির মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দীর্ঘ শুনানি শেষে আদালত সঠিক বিচার করেছেন।’
/

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন