রাজবাড়ীর গোয়ালন্দে সুনিপুন অর্গানিক্স লিমিটেড নামের স্পিরিট তৈরির কারখানার বর্জ্য ভূগর্ভস্থ পানির স্তরে মিশে সুপেয় পানি ভয়াবহভাবে দূষিত হওয়াসহ পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এতে আশপাশে বসবাসকারী কয়েকশ পরিবার বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। তারা নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া পার্শ্ববর্তী কৃষিজমিতে ফলন বিপর্যয় এবং এই শিল্পপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা করে জমি কেনার অভিযোগও রয়েছে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেড দীর্ঘদিন ধরে স্পিরিট তৈরি করে আসছে। যদিও স্থানীয়রা এটাকে মদ তৈরির কারখানা হিসেবে জানেন। এ এলাকার মানুষ ভূগর্ভস্থ টিউবওয়েলের পানি পানসহ অন্যান্য কাজে ব্যবহার করেন।
তবে বর্তমানে এই কারখানার আশপাশের দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকিরপাড়া, কিয়ামদ্দিন মোল্লাপাড়া ও গফুর মোল্লাপাড়া গ্রাম এবং হেলিপ্যাড এলাকার মানুষের ব্যবহৃত টিউবওয়েল চাপ দিলেই উঠছে কালচে কালো রঙের পানি। সঙ্গে রয়েছে তীব্র দুর্গন্ধ। এই পানি পান করা তো দূরের কথা, রান্না-গোসলসহ দৈনন্দিন কাজে ব্যবহারের উপায় নেই।
সুনিপুন অর্গানিক্স কোম্পানির প্রধান ফটক
স্থানীয় বাসিন্দা মো. শুকুর আলী মন্ডল (৬৫) ও মো. লাল্টু মন্ডলসহ অনেকেই বলেন, এই কারখানার বর্জ্যের কারণে এলাকার টিউবওয়েলের পানিতে কালচে রং ও দুর্গন্ধ দেখা দিয়েছে। কারখানা থেকে নির্গত বর্জ্যের কারণে ভূগর্ভস্থ পানিতে দূষণ ছড়াচ্ছে।
পাশাপাশি কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ও ছাই উড়ে আশপাশের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ ঠান্ডা-কাশি, পেটের নানা অসুখসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
পার্শ্ববর্তী বাসিন্দা শ্যামেলা বেগম (৫৮) বলেন, ‘মিল থেকে বাতাসে উড়ে আসা কালো ছাই ও দুর্গন্ধ আমাদের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। এই ছাইয়ের জন্য আমরা ধোয়া কাপড় বাইরে শুকাতে দিতে পারি না। কালো ছাই এসে কাপড়চোপড় আবার ময়লা হয়ে যায়।’
কারখানার পাশে রেলওয়ের জায়গায় বসবাসকারী মো. শুকুর আলী ফকির বলেন, ‘চাকরির প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রতারণা করে আমার জমি ক্রয় করেছে। চাকরি তো দূরের কথা, এখন সরকারি (রেলওয়ে) জায়গায় থাকা আমার বাড়ি উচ্ছেদের হুমকি দিচ্ছে।’
স্থানীয় কৃষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আশপাশের মাঠের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন দিন ফলন কমেছে, আশঙ্কাজনক হারে কমছে। আমাদের দাবি, কারখানাটি জনবসতিহীন কোনো ফাঁকা চর অঞ্চলে সরিয়ে নেওয়া হলে এলাকাবাসী এই অভিশাপ থেকে মুক্তি পাবে।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, পানির নমুনা পরীক্ষা করে দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করা এবং দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, পদ্মা নদীর কাছাকাছি গোয়ালন্দ উপজেলার ভূগর্ভস্থ পানির স্তর অনেক উপরে। মাত্র ২০/২৫ ফুট মাটির নিচেই সুপেয় পানি পাওয়া যায়। ফলে খুব সহজেই পানি দূষণের ঝুঁকি থাকে। অনেক সময় টয়লেটের সেপটিক ট্যাংকের কারণেও পানি দূষণের ঝুঁকি থাকে।
প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ‘এক্ষেত্রে আমরা এলাকাবাসীকে সেপটিক ট্যাংক থেকে নিরাপদ দূরত্ব রেখে টিউবওয়েল স্থাপনের পরামর্শ দিয়ে থাকি। ’তাই কারখানার বর্জ্যে খুব সহজেই পানি দূষিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বলে তিনি জানান।
একই বিষয়ে জানতে রাজবাড়ীর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, ‘যেকোনো ধরনের শিল্পের বর্জ্য ফসল উৎপাদনের জন্য যে পুষ্টিগুণ প্রয়োজন হয়, তা গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। দৌলতদিয়া ইউনিয়নে সুনিপুন অর্গানিক্স লিমিটেডের বর্জ্য যথাযথভাবে মেইনটেইন করছে কি না, তা খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে আমাদের যা করণীয় আছে তা আমরা করব।’
এ বিষয়ে বক্তব্য জানতে সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। কারখানার ভেতরে ছবি ধারণের অনুমতিও দেননি তারা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, সুনিপুন অর্গানিক্স কোম্পানি লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি থাকে এবং ওই কারখানার বর্জ্যের কারণে পরিবেশ কিংবা ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে থাকে, তবে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূগর্ভস্থ পানিও দূষিত হয়ে পড়েছে। নলকূপের পানিতে সেই দূষণের উপস্থিতি
সিভিল সার্জন বলেন, ‘রাজবাড়ী জেলায় পানি পরীক্ষা করার ল্যাব নেই। তবে পানির নমুনা সংগ্রহ করে ঢাকা থেকে পরীক্ষা করে দেখতে হবে কতটা ক্ষতিকর উপাদানের উপস্থিতি রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে এই পানি ব্যবহারযোগ্য কি না।’

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন