চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ‘আলমসাধু’র ধাক্কায় ১ ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম রিপন হোসেন (৫০)। তিনি উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়ার মহি উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রিপন হোসেন ব্যাটারিচালিত ভ্যান নিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রিপন হোসেন ভ্যান থেকে ছিটকে রাস্তার পাশে রাখা ইটের স্তূপের ওপর ছিটকে পড়ে। সে সময় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আলমসাধু ও ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক যানটি জব্দ করার প্রক্রিয়া চলছে।
\

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন