সংবাদ

১৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার চোরাকারবারি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

১৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার চোরাকারবারি
১৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার মো. আব্দুল মজিদ। ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদক সিরাপ ও ভারতীয় চোরাই পণ্যসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সেখান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

১৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার চোরাকারবারি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদক সিরাপ ও ভারতীয় চোরাই পণ্যসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সেখান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

\

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত