সংবাদ

রংপুরের উন্নয়ন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি সমাজকল্যাণ মন্ত্রীর

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

রংপুরের উন্নয়ন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি সমাজকল্যাণ মন্ত্রীর
সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংবাদ

রংপুর বিভাগের মানুষ বিগত সময়ে উন্নয়নের ক্ষেত্রে যে বৈষম্যের শিকার হয়েছে, বর্তমান সরকার তা নিরসনে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এই অঞ্চলের মানুষের বকেয়া পাওনাগুলোও দ্রুত পরিশোধ করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর শালবন এলাকায় জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা কাজ করছি। বিগত দিনের দুর্নীতির বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে যত্রতত্র গড়ে ওঠা প্রতিষ্ঠান নয়, বরং গুণগত মান নিশ্চিত করতে প্রতি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মানের প্রতিবন্ধী স্কুল অনুমোদন দেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় ‘ব্যাঙের ছাতার মতো’ অসংখ্য স্কুল গড়ে তোলা হয়েছিল, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে আড়াই হাজার স্কুলের তালিকা করা হয়েছে এবং ৮৫টি স্কুলকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী জানান, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি নগর ও উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রংপুরের উন্নয়ন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি সমাজকল্যাণ মন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত