সংবাদ

জামালপুরে ২০২৬ সালের পরীক্ষা হলো ২০২৫ সালের প্রশ্নে

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

জামালপুরে ২০২৬ সালের পরীক্ষা হলো ২০২৫ সালের প্রশ্নে
ছবি : সংবাদ

জামালপুরে এইচএসসি পরীক্ষায় ২০২৬ সালের নিয়মিত ১০০ জন পরীক্ষার্থী ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

ভুক্তভোগী পরীক্ষার্থীদের একজন তিলা জামালি বলেন, ‘পরীক্ষা শেষে দেখতে পারি আমাদের প্রশ্নপত্রের ওপরে ২০২৫ সালের সিলেবাস লেখা। অথচ আমরা নিয়মিত পরীক্ষার্থী। তাদের একটি ভুলের কারণে আমাদের এ-প্লাস আসবে কি না, তার নিশ্চয়তা কী? দুই বছরের প্রস্তুতি এই তিন ঘণ্টার ভুলের কারণে অনিশ্চয়তায় পড়ে গেল।’

নুসরাত জাহান নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘সারাদেশ এক প্রশ্নে পরীক্ষা দিলেও আমরা ১০০ জন অন্য প্রশ্নে পরীক্ষা দিলাম। আমরা এখন পাস করব কি না, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম বলেন, প্রশ্নপত্রের প্রতিটি বান্ডেলের ওপরে ২০২৬ সাল লেখা ছিল। কিন্তু ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন। পরীক্ষা শুরুর আগে দেখার সুযোগ না থাকায় শিক্ষকেরা ভুলবশত ওই প্রশ্নই বিতরণ করেন।

অধ্যক্ষ আরও জানান, বিষয়টি জানার পর শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হয়েছে। বোর্ড থেকে জানানো হয়েছে, ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানো হবে এবং তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্ন অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এবার ৯ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ৬৯ জন অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

জামালপুরে ২০২৬ সালের পরীক্ষা হলো ২০২৫ সালের প্রশ্নে

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত