সংবাদ

খামেনির শেষকৃত্যে স্পিকার, ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

খামেনির শেষকৃত্যে স্পিকার, ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা
খামেনির শেষকৃত্যে স্পিকার হাফিজ উদ্দিন, হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে তার মৃত্যুর ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানের পার্লামেন্ট ‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি’র স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই অবস্থান তুলে ধরেন।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং একে ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘জাতীয় শোকের এই কঠিন সময়ে ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পূর্ণ সংহতি ও সহমর্মিতা রয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিজ বাসভবনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি। হামলার পরদিন এক বিবৃতিতে বাংলাদেশ সরাসরি ইরানের নাম না নিয়ে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানিয়েছিল। পরবর্তীতে ২ মার্চ খামেনির মৃত্যুতে ‘মর্মাহত’ হওয়ার কথা জানানো হলেও তখন ‘হত্যাকাণ্ড’ শব্দটি ব্যবহার করা হয়নি। দীর্ঘ চার মাস পর তেহরানে রাষ্ট্রীয় পর্যায়ে খামেনি হত্যার আনুষ্ঠানিক নিন্দা জানাল ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও জনমানুষের সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সহজতর করার ক্ষেত্রে স্পিকার কলিবফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। 

হাফিজ উদ্দিন আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরান ও বৃহত্তর অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।

চলমান শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে স্পিকার বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সব অমীমাংসিত ইস্যুর টেকসই সমাধান সম্ভব। বৈঠক শেষে তিনি স্পিকার কলিবফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল তেহরানে পৌঁছালে বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

স্পিকারের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বর্তমানে তেহরানে অবস্থান করছেন। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিরা শুক্রবার খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান এমপির নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্য ও ১১ দলীয় জোটের নেতারাও রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন।

প্রয়াত সর্বোচ্চ নেতাকে বিদায় জানাতে ইরান সরকার ছয় দিনের কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় খামেনির মরদেহ রাখা হয়েছে, যেখানে রাশিয়া ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করছেন। শনিবার তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী, সোমবার তেহরানে প্রধান শোকযাত্রার পর মরদেহ শিয়া ধর্মীয় কেন্দ্র কোমে নেওয়া হবে। বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ ও কারবালায়। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে। খামেনির সঙ্গে একই হামলায় নিহত তার মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতনিকেও সমাহিত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

খামেনির শেষকৃত্যে স্পিকার, ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত