সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে খেলাঘরের উপজেলা সম্মেলন

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে খেলাঘরের উপজেলা সম্মেলন
সোনারগাঁয়ে খেলাঘরের সম্মেলন। ছবি : সংবাদ

‘আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ’–এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান তামান্না রহমান।

উপজেলা খেলাঘরের সহসভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত, নৃত্য ও আবৃত্তি। দ্বিতীয় পর্বে সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ, শোক প্রস্তাব গ্রহণ ও নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলনে আজিজুল ইসলাম মুকুলকে সভাপতি ও লায়ন রাজা রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান তামান্না রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রথীন চক্রবর্তী, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, জেলা কমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, রূপগঞ্জ খেলাঘরের সভাপতি জয়নাল আবেদীন হীরা ও নারী নেত্রী তৌফিকা শাহেদ রীনা প্রমূখ। সম্মেলনে উপজেলা খেলাঘরের বিভিন্ন আসরের প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা অংশ নেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে খেলাঘরের উপজেলা সম্মেলন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত