সংবাদ

মেক্সিকোর আকাশছোঁয়ার মিশন: হ্যারি কেইনদের ভরসা ‘ভায়াগ্রা’!

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

মেক্সিকোর আকাশছোঁয়ার মিশন: হ্যারি কেইনদের ভরসা ‘ভায়াগ্রা’!

বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এক অভূতপূর্ব এবং চমকপ্রদ কৌশলের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ফুটবল দল। এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। তবে ইংলিশ শিবিরের জন্য প্রতিপক্ষের চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে মেক্সিকো সিটির ভৌগোলিক অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামে টমাস টুখেলের শিষ্যদের লড়তে হবে তীব্র অক্সিজেন সংকটের বিরুদ্ধে।

প্রতিকূল এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় না পাওয়ায় হ্যারি কেইনদের জন্য ম্যাচটি এক চরম শারীরিক ও মানসিক পরীক্ষা। আর এই আকাশছোঁয়া উচ্চতা জয় করতে ইংলিশ ফুটবলারদের ভায়াগ্ৰা খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বিশেষ অনুমতি দিয়েছে খোদ আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

সোমবারের মহাকাব্যিক লড়াইয়ের আগে পর্তুগালের নামী স্পোর্টস পত্রিকা 'আ বোলা'-র এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতাজনিত কারণে ইংল্যান্ডের ফুটবলারদের যাতে শ্বাসকষ্ট বা অন্য কোনো শারীরিক সমস্যায় পড়তে না হয়, সেজন্যই ভায়াগ্ৰা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে ফিফা। চিকিৎসাবিজ্ঞানের যুক্তি অনুযায়ী, সিলডেনাফিল সমৃদ্ধ এই ওষুধটি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির বা ওয়াডার নিষিদ্ধ উপাদানের তালিকায় নেই। ফলে এর ব্যবহারে কোনো ধরনের নিয়ম ভঙ্গ বা ডোপিংয়ের দায়ে পড়ার সুযোগ নেই। সিলডেনাফিল মূলত ফুসফুসের রক্ত সঞ্চালনকে শিথিল করতে সাহায্য করে, যা উচ্চতাজনিত ফুসফুসের ভেতরের চাপ কমায় এবং তীব্র শারীরিক কসরতের সময় শরীরে অক্সিজেন সরবরাহ বহুগুণ বাড়িয়ে দেয়।

ফুটবলের মাঠে এর সোজা অর্থ হলো, হ্যারি কেইনরা মেক্সিকোর পাতলা বাতাসেও আরও সহজে বুক ভরে শ্বাস নিতে পারবেন এবং তাদের ক্লান্তি দূর হবে দ্রুত। আপাতদৃষ্টিতে বিষয়টি অদ্ভুত ও কৌতুকের মতো শোনালেও, আজতেকা স্টেডিয়ামের প্রতিকূল পরিবেশ নিয়ে ইংলিশ শিবিরের উদ্বেগের গভীরতা কতখানি, তা এই সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে উঠেছে।

উচ্চতার পাশাপাশি মেক্সিকান সমর্থকদের উন্মাদনা নিয়েও বেশ চিন্তিত টমাস টুখেলের দল। এর মধ্যেই চরম গোপনীয়তা বজায় রাখার চেষ্টা সত্ত্বেও ইংলিশ দলের হোটেলের অবস্থান ফাঁস হয়ে গেছে। ফলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেক্সিকো সিটিতে পৌঁছাতে হয়েছে তাদের। মেক্সিকান সমর্থকরা যে ম্যাচ শুরুর আগে সারারাত হোটেলের সামনে হট্টগোল করে হ্যারি কেইনদের বিশ্রামে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে, তা প্রায় নিশ্চিত। এই বৈরি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মাঠ ও মাঠের বাইরের দ্বিমুখী চাপ সামলানোর প্রসঙ্গে কোচ টমাস টুখেল কিছুটা রসিকতা করে বলেন, ‘আমরা কানের প্লাগ ব্যবহার করব।’

উচ্চতায় খেলে অভ্যস্ত মেক্সিকানদের জন্য এই ম্যাচটি ঘরের মাঠে এক বিশাল ভৌগোলিক সুবিধা। অন্যদিকে, প্রতিকূল পরিবেশের বাধা টপকাতে এক অভিনব বৈজ্ঞানিক পথ বেছে নিয়েছে ইংল্যান্ড। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই টানটান উত্তেজনা আর ফিফার বিশেষ অনুমতির ভায়াগ্রা কেইনদের শেষ ষোলোর বৈতরণী পার করতে কতটা সাহায্য করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

মেক্সিকোর আকাশছোঁয়ার মিশন: হ্যারি কেইনদের ভরসা ‘ভায়াগ্রা’!

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত