বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাব্বির হোসেন শাওন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) ভোররাতে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন শাওন উপজেলার বানাইল গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। সে মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের আউটসোর্সিং কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল।
পুলিশ জানায়, সাব্বির নিজেকে কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তি পরিচয় দিয়ে ছয়জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ২০২৬ সালের ফরম পূরণের কথা বলে প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৪ হাজার করে মোট ২৭ হাজার টাকা নেয়। পরবর্তীতে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহের জন্য কলেজে গিয়ে জানতে পারেন, তাদের নামে কোনো ফরমই পূরণ করা হয়নি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে চারটার দিকে সাব্বিরের বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
/

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন