সংবাদ

শিক্ষার্থীদের পাশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

শিক্ষার্থীদের পাশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হচ্ছে। ছবি : সংবাদ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। দুই ধাপে মোট ২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকার এই বৃত্তি বিতরণ করা হয়।

রবিবার (৫ জুলাই) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় পর্যায়ের বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১,৩২৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের আর্থিক সংকট দূর করে তাদের লেখাপড়ায় উৎসাহিত করতে পার্বত্য জেলা পরিষদ নিয়মিত এই বৃত্তি প্রদান করে আসছে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

চেয়ারম্যান আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের পাশে দাঁড়াতে পরিষদ ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় তিনি সরকারের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষাক্ষেত্রে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, সদস্য নাছির উদ্দীনসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের পাশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত