কুষ্টিয়ার ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বুলবুল কবির (৪০)। তিনি ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে। পুলিশ বলছে, তিনি একজন মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল দক্ষিণ সাতবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় পিয়ার আলীর বাড়ির সামনের রাস্তা থেকে বুলবুলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূল ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
/

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন