তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা বলেছেন, দুর্গম পাহাড়ে বসবাসকারী দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা যেন আর্থিক সংকটে পিছিয়ে না পড়েন, সে জন্য সরকার নিয়মিত মানবিক সহায়তা, ভাতা ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। রোববার (৫ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাধবী মারমা বলেন, ‘আজকের এই সহায়তা সাময়িক হলেও এর মূল উদ্দেশ্য হলো সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অসহায় নারী, দরিদ্র পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে সরকারের এই সহায়তা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে ৪২টি অসহায় পরিবারের মাঝে প্রায় ২ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। এ ছাড়া ২২টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সাড়ে ১৬ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
\

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন