গাজীপুরের টঙ্গীতে বন্ধুদের সঙ্গে তুরাগ নদে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে টঙ্গী নদীবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো- টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে আফনান (১৩) এবং একই এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া (১১)। আফনান টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এবং শামীম একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধু মিলে তুরাগ নদে গোসল করতে নামে। একপর্যায়ে আফনান ও শামীম নদে তলিয়ে যায়। অপর বন্ধুটি কোনো রকমে সাঁতরে তীরে উঠে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন