সংবাদ

অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’
জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে উদ্ধারকৃত হাতিটিকে। ছবি : সংবাদ

বগুড়ার মহাস্থান এলাকায় সার্কাসে অমানবিক পরিবেশে থাকা ‘বাদশা বাহাদুর’ নামের সেই হাতিটিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাতিটির সুরক্ষা নিশ্চিত করতে শনিবার (৪ জুলাই) রাতে সেটিকে ঢাকার পথে পাঠানো হয়।

দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে রাজি হন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মালিক হাতিটি হস্তান্তর করেছেন। জাতীয় চিড়িয়াখানায় এটির উন্নত চিকিৎসা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান বলেন, হাতিটি অসুস্থ থাকায় প্রথমে সেটিকে সাফারি পার্কে রাখার কথা ভাবা হয়েছিল। পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার মহাস্থান এলাকায় সার্কাসে অমানবিক পরিবেশে থাকা ‘বাদশা বাহাদুর’ নামের সেই হাতিটিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাতিটির সুরক্ষা নিশ্চিত করতে শনিবার (৪ জুলাই) রাতে সেটিকে ঢাকার পথে পাঠানো হয়।

দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে রাজি হন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মালিক হাতিটি হস্তান্তর করেছেন। জাতীয় চিড়িয়াখানায় এটির উন্নত চিকিৎসা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান বলেন, হাতিটি অসুস্থ থাকায় প্রথমে সেটিকে সাফারি পার্কে রাখার কথা ভাবা হয়েছিল। পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত