সংবাদ

বিশেষ অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ, কর্মসংস্থান ৬২০০

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

বিশেষ অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ, কর্মসংস্থান ৬২০০
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) নতুন করে প্রায় ৬৫.১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসছে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা গোল্ডেন অয়েল মিলস লিমিটেড ও ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

আগারগাঁওয়ে বেজা সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

গোল্ডেন অয়েল মিলস জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমিতে ৫২.৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি খাদ্য, হিমায়িত খাদ্য, আইসক্রিম, বিশেষায়িত তেল ও ফ্যাট, প্যাকেজিং এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করবে। এই প্রকল্পে প্রায় ৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ডেল্টা এপিআই লিমিটেড ১২ একর জমিতে ১২.৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) বা ওষুধের কাঁচামাল উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে আরও প্রায় ২০০ জনের কর্মসংস্থান তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ অর্থনৈতিক অঞ্চলগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।’

দ্রুত শিল্প স্থাপন ও উৎপাদন শুরু করতে বেজার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই বিনিয়োগ দেশীয় শিল্প খাতে ইতিবাচক বার্তা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

বিশেষ অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ, কর্মসংস্থান ৬২০০

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) নতুন করে প্রায় ৬৫.১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসছে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা গোল্ডেন অয়েল মিলস লিমিটেড ও ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

আগারগাঁওয়ে বেজা সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

গোল্ডেন অয়েল মিলস জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমিতে ৫২.৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি খাদ্য, হিমায়িত খাদ্য, আইসক্রিম, বিশেষায়িত তেল ও ফ্যাট, প্যাকেজিং এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করবে। এই প্রকল্পে প্রায় ৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ডেল্টা এপিআই লিমিটেড ১২ একর জমিতে ১২.৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) বা ওষুধের কাঁচামাল উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে আরও প্রায় ২০০ জনের কর্মসংস্থান তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ অর্থনৈতিক অঞ্চলগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।’

দ্রুত শিল্প স্থাপন ও উৎপাদন শুরু করতে বেজার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই বিনিয়োগ দেশীয় শিল্প খাতে ইতিবাচক বার্তা দিচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত