সংবাদ

সাগর উত্তাল, হাতিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

সাগর উত্তাল, হাতিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
শত শত যাত্রী মূল ভূখণ্ডের চেয়ারম্যানঘাটে আটকা পড়েছেন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। এতে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে ফেরীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্বীপ উপজেলাটি সারা দেশের সঙ্গে কার্যত যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়ার নলচিরা যাওয়ার উদ্দেশে আসা শত শত যাত্রী মূল ভূখণ্ডের চেয়ারম্যানঘাটে আটকা পড়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ চলাচল বন্ধ থাকবে।’

চেয়ারম্যানঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন জানান, ‘নদী উত্তাল থাকায় সকাল থেকে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলার- কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি। এতে ঘাটে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, নলচিরা ফেরি ঘাটে অন্তত দুটি লঞ্চ ও বেশ কয়েকটি স্পিডবোট যাত্রী নিয়ে ছাড়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু আবহাওয়া স্বাভাবিক না হওয়ায় সেগুলো ঘাটেই আটকে আছে।

হাতিয়ার এক বাসিন্দা বলেন, ‘চিকিৎসার জন্য সকালে চেয়ারম্যানঘাটে এসেছি। কিন্তু এখন আর ফিরতে পারছি না। নৌকা-লঞ্চ কিছুই চলছে না। কখন যে বাড়ি যেতে পারব, তা অনিশ্চিত।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক ও সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌযোগাযোগ স্বাভাবিক হবে। তবে পরিস্থিতি কখন উন্নত হবে, তা এখনই নিশ্চিত নয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘনীভূত হতে পারে। ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তাল সাগর ও নদীপথে ঝুঁকি বাড়ায় যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ আটকা পড়া যাত্রীদের জন্য পর্যাপ্ত পানিসহ প্রাথমিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করার চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নৌযান চলাচল চালু করার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

সাগর উত্তাল, হাতিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত