সংবাদ

পুলিশে বড় রদবদল: ৬ ডিআইজি, ৩ এসপির বদলি

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

পুলিশে বড় রদবদল: ৬ ডিআইজি, ৩ এসপির বদলি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার ৬ জন এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুই প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মো. ইকবাল হোসেনকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি পদ থেকে বদলি করে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. আশিক সাঈদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার পদ থেকে বদলি করে তাকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি পদ থেকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে খুলনা রেঞ্জের ডিআইজি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

মো. রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে এপিবিএন ঢাকার ডিআইজি পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন

অন্যদিকে, পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিআইডির পুলিশ সুপার পদ থেকে বদলি করে ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে বদলি করে ফরিদপুরের নতুন পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মো. নজরুল ইসলামকে ফরিদপুরের পুলিশ সুপার পদ থেকে বদলি করে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

পুলিশে বড় রদবদল: ৬ ডিআইজি, ৩ এসপির বদলি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত