সংবাদ

ছুটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক

জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

ছুটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার কক্ষেই মারধর করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে ছুটি চাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম দেলোয়ার হোসেন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রধান শিক্ষকের কাছে ছুটি চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

প্রধান শিক্ষকের অভিযোগ, অভিযুক্ত সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে পাঠদানে অবহেলা করে আসছেন। এসব বিষয়ে কথা বলায় এবং নিয়ম অনুযায়ী ছুটি দিতে না চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান। তবে অভিযুক্ত দেলোয়ার হোসেনের দাবি, পারিবারিক বিরোধ এবং বারবার ছুটি না পাওয়ার ক্ষোভ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

ছুটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার কক্ষেই মারধর করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে ছুটি চাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম দেলোয়ার হোসেন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রধান শিক্ষকের কাছে ছুটি চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

প্রধান শিক্ষকের অভিযোগ, অভিযুক্ত সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে পাঠদানে অবহেলা করে আসছেন। এসব বিষয়ে কথা বলায় এবং নিয়ম অনুযায়ী ছুটি দিতে না চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান। তবে অভিযুক্ত দেলোয়ার হোসেনের দাবি, পারিবারিক বিরোধ এবং বারবার ছুটি না পাওয়ার ক্ষোভ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত