সংবাদ

কিশোরগঞ্জে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৩, প্রাণ গেল আরও ৬ গরুর

আবু তাহের, কিশোরগঞ্জ
আবু তাহের, কিশোরগঞ্জ
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

কিশোরগঞ্জে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৩, প্রাণ গেল আরও ৬ গরুর
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা তিনটার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন-নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল হোসেন (৪৫), খুরশেদ (৬০) এবং পিকআপ চালক খোকন মিয়া (৩৯)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় পিকআপের আরও দুই যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে পিকআপের সামনের অংশ ও বাসের সামনের দিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৩, প্রাণ গেল আরও ৬ গরুর

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা তিনটার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন-নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল হোসেন (৪৫), খুরশেদ (৬০) এবং পিকআপ চালক খোকন মিয়া (৩৯)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় পিকআপের আরও দুই যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে পিকআপের সামনের অংশ ও বাসের সামনের দিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত