সংবাদ

গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর।
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর।
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুরে পোশাক কারখানার গুদামে লাগা আগুন প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) সকালে মহানগরীর কাশিমপুর পশ্চিম শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও কেমিক্যাল গুডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে থাকা কার্টুন, ঝুট এবং পাশে অবস্থিত ‘আমার দেশ এগ্রো লিমিটেড’-এর কাছে ভাড়াকৃত ডিবিএল গ্রুপের সুতার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, সারাবো, ইপিজেড ও ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একযোগে কাজ শুরু করে এবং দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেড গোডাউনে থাকা বিপুল পরিমাণ কার্টুন, ঝুট ও মূল্যবান সুতা পুড়ে ছাই হয়ে যায়। 

আমার দেশ এগ্রো লিমিটেডের কেয়ারটেকার আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসের বিলম্বের কারণে তাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তিনি জানান, গুদামে প্রতি কেজি প্রায় ১,৪০০ টাকা মূল্যের আমদানি করা ইন্ডিয়ান ও লেকরা সুতা রক্ষিত ছিল।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ঢাকা)-র সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান (পিএফএম) জানান, ঘটনাস্থলে আসার রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। এ ছাড়া আশপাশে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেশ হিমশিম খেতে হয়। তিনি জানান, অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত