গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে উঠে আসছে ভয়ের চিত্র। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যাও বাড়ছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫৭ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ১২৮ জন হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯০১ জন।
সামগ্রিক চিত্র আরও উদ্বেগজনক। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩১ জন রোগী, যাদের মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, হাম ও হামের উপসর্গে মৃত্যু ও আক্রান্তের এই ধারা অত্যন্ত উদ্বেগজনক হলেও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যা বাড়ায় কিছুটা স্বস্তি মিলছে।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন