সংবাদ

মহেশপুর-কোটচাঁদপুরকে বদলে দিতে চান অ্যাটর্নি জেনারেল কাজল

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম

মহেশপুর-কোটচাঁদপুরকে বদলে দিতে চান অ্যাটর্নি জেনারেল কাজল
মহেশপুর অফিসার্স ফোরামের বার্ষিক সভা। ছবি : সংবাদ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুরের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি চান এমন উন্নয়ন করতে, যার সুফল দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ ভোগ করবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের আধুনিকায়নের মাধ্যমে এই ২ উপজেলাকে একটি সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) মহেশপুর অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহেশপুর থেকে উঠে আসা সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের এই সংগঠনটির অনুষ্ঠানটি ফোরামের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার বক্তব্যে এলাকার উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, মহেশপুর ও কোটচাঁদপুরকে সরকারি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অন্তর্ভুক্ত করতে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া দত্তনগর কৃষি ফার্মকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা তার অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নে স্বাস্থ্য উপদেষ্টা ও সচিবের সঙ্গে তার আলোচনা হয়েছে। পাশাপাশি কোটচাঁদপুরের বলুহর বাওড়কে আন্তর্জাতিক মানের মৎস্য প্রজনন ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তার রয়েছে।

আইনশৃঙ্খলা ও চোরাচালান রোধে তিনি ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উন্নয়নের স্বার্থে কোনো দুর্নীতিবাজ, টাউট বা প্রতারক চক্রকে তিনি আশ্রয়-প্রশ্রয় দেবেন না বলে সাফ জানিয়ে দেন। সততা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনে তিনি এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

মহেশপুর-কোটচাঁদপুরকে বদলে দিতে চান অ্যাটর্নি জেনারেল কাজল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত