সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশের যেসব এলাকায় কৃষকরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশের প্রসঙ্গে টেনে কৃষিমন্ত্রী বলেন, "দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।"

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, "কুমিল্লার পরিবেশ সংরক্ষণ, প্রকৃতি রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা আশা করছি, মেলার সর্বস্তরের মানুষ আসবেন এবং তাদের পছন্দের বৃক্ষ সংগ্রহ করবেন।"

এর আগে মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন কৃষিমন্ত্রী। র‍্যালি শেষে তিনি মেলার বিভিন্ন ফলজ ও বনজ গাছের স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

দেশের যেসব এলাকায় কৃষকরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশের প্রসঙ্গে টেনে কৃষিমন্ত্রী বলেন, "দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।"

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, "কুমিল্লার পরিবেশ সংরক্ষণ, প্রকৃতি রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা আশা করছি, মেলার সর্বস্তরের মানুষ আসবেন এবং তাদের পছন্দের বৃক্ষ সংগ্রহ করবেন।"

এর আগে মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন কৃষিমন্ত্রী। র‍্যালি শেষে তিনি মেলার বিভিন্ন ফলজ ও বনজ গাছের স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত