সংবাদ

এবার প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম

এবার প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণের কারণে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক বা অস্থায়ী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, "আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে অতিভারী বর্ষণের কারণে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, যা একটি অস্থায়ী বন্যা রূপ নিতে পারে।" তবে আপাতত দেশে কোনো দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর মোট ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের জাফলংয়ে।

এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর ফলে চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই। পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই ভারী বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হচ্ছে।

আবহাওয়া অফিস আরও নিশ্চিত করেছে যে, দেশে নতুন করে পাহাড় ধস বা জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই এবং আগামী দুই-একদিনের মধ্যে সার্বিক আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

এবার প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত