সংবাদ

বিকল বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

বিকল বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় আমির হোসেন (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোর চারটার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের তরফ কামাল এলাকায় একটি মসজিদের পাশে হানিফ পরিবহনের একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের ভেতর আটকা পড়ে চালক আমির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

বিকল বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় আমির হোসেন (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোর চারটার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের তরফ কামাল এলাকায় একটি মসজিদের পাশে হানিফ পরিবহনের একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের ভেতর আটকা পড়ে চালক আমির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত