সংবাদ

১ বছরের কাজ ২ বছরেও শেষ হয়নি!

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

১ বছরের কাজ ২ বছরেও শেষ হয়নি!
ড্রেন না থাকায় বছরের অন্তত ছয় মাস পানিবন্দি থাকে দুর্গাপুর এলাকার ৫০টি পরিবার। ছবি : সংবাদ

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার দুর্গাপুর এলাকায় এক বছর মেয়াদি একটি ড্রেন নির্মাণ প্রকল্প ২ বছরেও শেষ হয়নি। নির্মাণকাজের এই দীর্ঘসূত্রতায় পুরো এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ওই এলাকার অন্তত ৫০টি পরিবারের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুম ছাড়াও বছরের অন্তত ৬ মাস এলাকাটি পানির নিচে থাকে। রাস্তার ওপর নোংরা পানি জমে থাকায় শিশুদের স্কুলে যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। এলাকাবাসী আরও জানান, ড্রেন নির্মাণের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। কোনো দিন দুজন আবার কোনো দিন চারজন শ্রমিক কাজ করেন। এভাবে কাজ চললে কবে শেষ হবে, তা নিয়ে তারা সন্দিহান। ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের সমস্যার কথা শুনলেও কোনো তোয়াক্কা করছেন না বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, “বছরের সাড়ে চার থেকে পাঁচ মাস রাস্তায় পানি জমে থাকে। আমাদের চলাচলের কোনো উপায় নেই। এই ‘কচ্ছপ গতির’ কাজ আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।”

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, “জলাবদ্ধতা নিরসনে রাস্তার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ১-২ মাসের মধ্যেই চলমান কাজ সম্পন্ন করে সমস্যার সমাধান করা সম্ভব হবে।”

তবে দুর্গাপুরবাসী শুধু আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না। তাদের দাবি, দ্রুত ড্রেন নির্মাণ শেষ করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

১ বছরের কাজ ২ বছরেও শেষ হয়নি!

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত