৩৯ বছর বয়সে এসেও লিওনেল মেসি যেন এক নতুন বিস্ময়। এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়কের পারফরম্যান্স প্রমাণ করছে যে, আধুনিক ফুটবলে সৃজনশীলতা, গোল করার দক্ষতা এবং মাঠ নিয়ন্ত্রণের কেন্দ্রে এখনও তিনিই অপ্রতিদ্বন্দ্বী।
আক্রমণভাগের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে মেসি এখন একক কিংবা যৌথভাবে তালিকার শীর্ষে অবস্থান করছেন।
টুর্নামেন্টের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৮টি গোল করে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসি এমবাপের সঙ্গে যৌথভাবে সবার উপরে রয়েছেন। গোল করার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করা ফুটবলারও তিনি। বিশ্বকাপে এ পর্যন্ত ৩৩টি শট নিয়ে এই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছেন আর্জেন্টিনার এই মহাতারকা।
সতীর্থদের জন্য সুযোগ তৈরিতেও মেসির ধারেকাছে কেউ নেই। এবারের বিশ্বকাপে তিনি মোট ২১টি গোলের সুযোগ তৈরি করেছেন, যার মধ্যে ৬টি ছিল অত্যন্ত নিশ্চিত বা 'বিগ চান্স'। মাঠের উইং থেকে বল বাড়ানোর ক্ষেত্রেও তিনি সমান কার্যকর। এখন পর্যন্ত তার সফল ক্রসের সংখ্যা ১৭টি, যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
এছাড়া প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে নিখুঁতভাবে বল বাড়ানোর দক্ষতায়ও মেসি সবার চেয়ে এগিয়ে; তার সফল থ্রু বলের সংখ্যা ১৫টি। সব মিলিয়ে, গোল করা থেকে শুরু করে আক্রমণের পুরো কাঠামো তৈরি করা; প্রতিটি বিভাগেই লিওনেল মেসি প্রমাণ করছেন কেন তিনি এখনও বিশ্বের অন্যতম প্রভাবশালী ফুটবলার।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন