সংবাদ

কালীগঞ্জে মাদকবিরোধী কমিটির ওপর হামলা ও গুলি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

কালীগঞ্জে মাদকবিরোধী কমিটির ওপর হামলা ও গুলি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
কারাগারে পাঠানো স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদুল হাসান শামীম। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী কমিটির সদস্যদের ওপর হামলা, গুলিবর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাসুদুল হাসান শামীম (৩৮) উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা। বুধবার (১৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মাদকবিরোধী এক প্রতিবাদ সভা পণ্ড করতে গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধে মোক্তারপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে একটি ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করেন। গত ১১ জুলাই ওই কমিটি ২০৫টি ইয়াবাসহ রোমান নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। এরপর থেকেই মাদক কারবারিদের সহযোগীরা কমিটির সদস্যদের হুমকি দিয়ে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায় ক্ষতির অজুহাতে কমিটির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

গত মঙ্গলবার বিকেলে নোয়াপাড়া চাররাস্তার মোড়ে এলাকাবাসী এক প্রতিবাদ সভার আয়োজন করলে অভিযুক্তরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে সেখানে মহড়া দেয়। একপর্যায়ে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় মো. মাহফুজুর রহমান নাইম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অভিযোগ পাওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কালীগঞ্জে মাদকবিরোধী কমিটির ওপর হামলা ও গুলি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী কমিটির সদস্যদের ওপর হামলা, গুলিবর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাসুদুল হাসান শামীম (৩৮) উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা। বুধবার (১৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মাদকবিরোধী এক প্রতিবাদ সভা পণ্ড করতে গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধে মোক্তারপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে একটি ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করেন। গত ১১ জুলাই ওই কমিটি ২০৫টি ইয়াবাসহ রোমান নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। এরপর থেকেই মাদক কারবারিদের সহযোগীরা কমিটির সদস্যদের হুমকি দিয়ে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায় ক্ষতির অজুহাতে কমিটির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

গত মঙ্গলবার বিকেলে নোয়াপাড়া চাররাস্তার মোড়ে এলাকাবাসী এক প্রতিবাদ সভার আয়োজন করলে অভিযুক্তরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে সেখানে মহড়া দেয়। একপর্যায়ে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় মো. মাহফুজুর রহমান নাইম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অভিযোগ পাওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত