সংবাদ

সেলুনে বিস্ফোরণ: দগ্ধদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

সেলুনে বিস্ফোরণ: দগ্ধদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আলু বাজার এলাকায় একটি সেলুনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।
বুধবার পরিদর্শনকালে মন্ত্রী দগ্ধদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ এবং আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
​গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে ওই সেলুনে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন অগ্নিদগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের অবস্থা সম্পর্কে পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, আহতদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
​পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। এছাড়া দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

সেলুনে বিস্ফোরণ: দগ্ধদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর আলু বাজার এলাকায় একটি সেলুনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।
বুধবার পরিদর্শনকালে মন্ত্রী দগ্ধদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ এবং আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
​গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে ওই সেলুনে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন অগ্নিদগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের অবস্থা সম্পর্কে পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, আহতদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
​পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। এছাড়া দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত