সংবাদ

কলাবাগান থেকে নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

কলাবাগান থেকে নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার
ছবি : সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিন নিখোঁজ থাকার পর বাদশা শেখ (৪২) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ একই এলাকার মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালীগঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের আত্মীয় ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল শেখ জানান, গত তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন বাদশা। এরপর আর তিনি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তির কাছে খবর পেয়ে তারা কলাবাগানে গিয়ে বাদশার লাশ শনাক্ত করেন।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

কলাবাগান থেকে নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিন নিখোঁজ থাকার পর বাদশা শেখ (৪২) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ একই এলাকার মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালীগঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের আত্মীয় ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল শেখ জানান, গত তিন দিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন বাদশা। এরপর আর তিনি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তির কাছে খবর পেয়ে তারা কলাবাগানে গিয়ে বাদশার লাশ শনাক্ত করেন।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত