সংবাদ

শিরোপাশূন্য যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ, দ্রুত দেশে ফিরছে আর্জেন্টিনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:৩১ এএম

শিরোপাশূন্য যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ, দ্রুত দেশে ফিরছে আর্জেন্টিনা

​স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর খুব বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান না করে দ্রুত বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

​পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর ৩টার মধ্যে একটি চার্টার্ড ফ্লাইটে দলটি যুক্তরাষ্ট্র ছাড়বে। ফাইনালে জয় না পাওয়ায় কোনো বিজয় উদযাপনের পরিকল্পনা নেই, তাই স্বাভাবিকভাবেই দলটির ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সূত্রে জানা গেছে, স্টেডিয়াম ছাড়ার আনুষ্ঠানিকতা, ফিফার প্রটোকল পালন, নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার জন্য ম্যাচের পর ছয় ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এই আনুষ্ঠানিকতা শেষে দলের সবাই বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন।
​নিউইয়র্ক থেকে আর্জেন্টিনার এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সরাসরি ফ্লাইটে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে।
সেই হিসেবে সোমবার, ২০ জুলাই স্থানীয় সময় দুপুরের দিকে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলসহ পুরো দলের বুয়েনস আইরেসে পৌঁছানোর কথা রয়েছে। তবে দেশে ফেরার পর দলকে বরণ করে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দল সমর্থকদের যে আনন্দ দিয়েছে, তার প্রেক্ষাপটে ভক্তদের উপস্থিতি প্রত্যাশিত হলেও বড় কোনো সংবর্ধনা বা সমাবেশের পরিকল্পনা এখনো নিশ্চিত করা হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শিরোপাশূন্য যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ, দ্রুত দেশে ফিরছে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

​স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর খুব বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান না করে দ্রুত বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

​পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর ৩টার মধ্যে একটি চার্টার্ড ফ্লাইটে দলটি যুক্তরাষ্ট্র ছাড়বে। ফাইনালে জয় না পাওয়ায় কোনো বিজয় উদযাপনের পরিকল্পনা নেই, তাই স্বাভাবিকভাবেই দলটির ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সূত্রে জানা গেছে, স্টেডিয়াম ছাড়ার আনুষ্ঠানিকতা, ফিফার প্রটোকল পালন, নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার জন্য ম্যাচের পর ছয় ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এই আনুষ্ঠানিকতা শেষে দলের সবাই বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন।
​নিউইয়র্ক থেকে আর্জেন্টিনার এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সরাসরি ফ্লাইটে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে।
সেই হিসেবে সোমবার, ২০ জুলাই স্থানীয় সময় দুপুরের দিকে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলসহ পুরো দলের বুয়েনস আইরেসে পৌঁছানোর কথা রয়েছে। তবে দেশে ফেরার পর দলকে বরণ করে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দল সমর্থকদের যে আনন্দ দিয়েছে, তার প্রেক্ষাপটে ভক্তদের উপস্থিতি প্রত্যাশিত হলেও বড় কোনো সংবর্ধনা বা সমাবেশের পরিকল্পনা এখনো নিশ্চিত করা হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত