সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা ও হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতিনিধ, মাগুরা
প্রতিনিধ, মাগুরা
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা ও হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ছবি : সংবাদ

মাগুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুনকে (১৫) ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে হাসান শেখ (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলািই) মাগুরা জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাসান শেখ জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীকোল গ্রামে কুমার নদের তীরের একটি বাঁশঝাড় থেকে রাজিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ির পাশের জমিতে রসুন তুলতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। এ ঘটনায় ১৯ মার্চ শিশুটির বাবা মিকিজ শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। দীর্ঘ চার বছর তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাজিয়ার মা ছবিরন নেছা বলেন, ‘দীর্ঘ চার বছর পর আমার মেয়ের হত্যাকারীর বিচার হয়েছে। আমরা দ্রুত এই রায় কার্যকর দেখতে চাই।’ মাগুরা জেলা মহিলা পরিষদের সভাপতি লাবণী জামানও এই রায়কে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকরের দাবি তুলেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হাসান শেখের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দিয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু বলেন, তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা ও হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

মাগুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুনকে (১৫) ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে হাসান শেখ (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলািই) মাগুরা জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাসান শেখ জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীকোল গ্রামে কুমার নদের তীরের একটি বাঁশঝাড় থেকে রাজিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ির পাশের জমিতে রসুন তুলতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। এ ঘটনায় ১৯ মার্চ শিশুটির বাবা মিকিজ শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। দীর্ঘ চার বছর তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাজিয়ার মা ছবিরন নেছা বলেন, ‘দীর্ঘ চার বছর পর আমার মেয়ের হত্যাকারীর বিচার হয়েছে। আমরা দ্রুত এই রায় কার্যকর দেখতে চাই।’ মাগুরা জেলা মহিলা পরিষদের সভাপতি লাবণী জামানও এই রায়কে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকরের দাবি তুলেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হাসান শেখের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দিয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু বলেন, তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত