সংবাদ

বাদ পড়া শিশুদের ফের হামের টিকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

বাদ পড়া শিশুদের ফের হামের টিকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ছ‌বি: সংগৃ‌হিত

হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

একই সঙ্গে এ মাসের শেষের দিকে পূর্ণাঙ্গভাবে আরেকটি টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রথমে কিছু শিশু টিকা কার্যক্রম থেকে বাদ পড়েছিল। অনেক মা পরে আর খবর পাননি। কেউ বলেছেন, কাজের কারণে সন্তানকে নিয়ে আসতে পারেননি। আবার কেউ বলেছেন, সন্তান স্কুলে থাকায় টিকা দিতে পারেননি। এভাবেই কিছু শিশু ড্রপ-আউট হয়েছে। আমরা যখন কার্যক্রমটি শেষ করলাম, তখন বুঝতে পারলাম ১ কোটি ২৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও ১ কোটি ৮৯ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তারপরও পূর্ণ কভারেজ নিশ্চিত হয়নি। এর মধ্যে নতুন শিশুও যুক্ত হয়েছে। ফলে একটি ঘাটতি তৈরি হয়েছে। এ কারণেই টিকা না পাওয়া কিছু শিশুর মধ্যে এখন হাম দেখা দিচ্ছে।"
​হামের এই প্রাদুর্ভাব রুখতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এই কারণে আমরা মপ-আপ ক্যাম্পেইন পরিচালনা করছি। আমরা থেমে নেই। ২০ মে মূল ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২১ মে থেকে মপ-আপ কার্যক্রম শুরু করেছি। সিলেটেও লক্ষ্যমাত্রার বাইরে ৩ হাজারের বেশি শিশুকে নতুন করে টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষদিকে আমরা আবার পূর্ণাঙ্গভাবে আরেকটি টিকাদান ক্যাম্পেইন শুরু করতে চাই।"
দেশের সিলেট ও বান্দরবানের মতো দুর্গম এলাকার চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, বান্দরবানে তাৎক্ষণিকভাবে টিকা পাঠিয়ে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে।
সিলেটের হাওর এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, "আজ আমি সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে দুটি বৈঠকে বসছি। আগামী দুই দিনের মধ্যে আপনাদের প্রতিটি উপজেলায় মূল ক্যাম্পেইনের আগে বিশেষ ক্যাম্পেইন শুরু করা হবে।"
​গ্রামাঞ্চলে অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিটি জেলায় সিভিল সার্জনদের নেতৃত্বে ক্লিনিকগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সিলগালা করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে লেবার রুম নেই বা অবৈধ ডাক্তার, ভুয়া সনদধারী ব্যক্তি ও টেকনিশিয়ান দিয়ে অপারেশন করানো হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।
নিজের ঝুঁকির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমি নিজে ঝুঁকি নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করছি। আমাদের একটু সময় দিতে হবে। অন্তত ছয় মাস সময় দিন।"
​হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও পরিবেশের সার্বিক পরিবর্তন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আল্লাহর রহমতে গত এক মাসে আমি ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছি। আমি যেখানে গিয়েছি, প্রায় সব হাসপাতালেই চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছি। শুধু চিকিৎসকদের সঙ্গে নয়, আমি রোগীদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন, আপনারা দায়িত্ব নেওয়ার পর, বিশেষ করে আপনারা হাসপাতাল পরিদর্শন শুরু করার পর চিকিৎসকদের আচরণ ভালো হয়েছে। হাসপাতালের খাবারের মানও উন্নত হয়েছে। অনেক হাসপাতালে আর পোকামাকড় বা তেলাপোকার সমস্যা নেই।"
কোনো হাসপাতালে সমস্যা থাকলে আগামী সাত দিনের মধ্যে তা সমাধানের চেষ্টা করা হবে জানিয়ে ড্রেনেজ ব্যবস্থা, খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাদ পড়া শিশুদের ফের হামের টিকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত