সংবাদ

মেসির বিদায় সংবর্ধনায় আর্জেন্টিনা ফুটবল সংস্থার অভাবনীয় সিদ্ধান্ত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

মেসির বিদায় সংবর্ধনায় আর্জেন্টিনা ফুটবল সংস্থার অভাবনীয় সিদ্ধান্ত

আন্তর্জাতিক ফুটবল থেকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে অভিনব উপায়ে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিদায়ী মুহূর্ত উদযাপনে নিজেদের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন বিরতি দিয়ে এই কিংবদন্তিকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। গত ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত তিন পৃষ্ঠার এক লিখিত বার্তায় আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই তারকা।
সেখানে আটবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড লেখেন, "ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।"
​২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই ছিল আলবিসেলেস্তেদের হয়ে তার শেষ আন্তর্জাতিক দ্বৈরথ।
এএফএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে, পুরুষ ও নারীদের সকল বিভাগ এবং পর্যায়ের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামিয়ে করতালি দেওয়া হবে।"
একই সঙ্গে সংস্থাটি নির্দেশ দিয়েছে, "ভিডিও বোর্ড-সুবিধাযুক্ত স্টেডিয়ামগুলোকে খেলা শুরুর আগে একটি শ্রদ্ধাঞ্জলি-মূলক ভিডিও প্রদর্শন করতে হবে।" ২০০৫ সালের ১৭ আগস্ট জাতীয় দলে অভিষেকের পর ১২৫ গোল নিয়ে তিনি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন এবং যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলে ২০২২ সালে বিশ্বমঞ্চের ট্রফি উঁচিয়ে ধরেন।
​বিদায়ী চিঠির প্রথম পৃষ্ঠায় নিজের সিদ্ধান্তের কঠিন বাস্তবতা তুলে ধরে মেসি লিখেছেন, "আমি আমার সবটুকু দিয়েছি... নিজেকে একদম খালি করে দিয়েছি, আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।"
পথচলার বিবরণ দিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় পরিবার, সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, "এই ২০ বছরের সব ভালোবাসার জন্য ধন্যবাদ।" সবশেষে আবেগঘন বার্তা শেষ করে তিনি লেখেন, "আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায় সংবর্ধনায় আর্জেন্টিনা ফুটবল সংস্থার অভাবনীয় সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত