সংবাদ

এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

​এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে ভুয়া ঋণের নামে প্রতারণা করছে। এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম লিডার গোবিন্দ বর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
​সংস্থাটি সুস্পষ্টভাবে জানিয়েছে, এডিবি কখনোই কোনো ব্যক্তিপর্যায়ে সরাসরি ঋণ, অনুদান বা কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একইভাবে, এডিবির পক্ষ থেকে কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না এবং মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে টাকা জমা দেওয়ার অনুরোধও করা হয় না।
সম্প্রতি লক্ষ্য করা গেছে, প্রতারকরা এডিবি ও এর কর্মকর্তাদের নাম ভাঙিয়ে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ ধরনের যেকোনো কর্মকাণ্ড থেকে জনসাধারণকে সতর্ক থাকার এবং প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
​এডিবির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা মূলত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাতের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই কেউ যদি এডিবির প্রতিনিধি পরিচয় দিয়ে ব্যক্তিগত পর্যায়ে ঋণের প্রস্তাব দেয়, তবে তা নিশ্চিতভাবেই প্রতারণা।
এ ধরনের কোনো প্রস্তাব পেলে বিষয়টি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এডিবি তাদের কার্যক্রম ও এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষা পেতে তাদের প্রাতিষ্ঠানিক সতর্কবার্তা ও পরামর্শ নিয়মিত দেখার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এডিবির নামে ভুয়া ঋণের প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত