সংবাদ

হাতকড়া খুলে গারদখানা থেকে পালাল ডাকাত সম্রাট

জেলা বার্তা পরিবেশক, গাজীপুরঃ
জেলা বার্তা পরিবেশক, গাজীপুরঃ
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম

হাতকড়া খুলে গারদখানা থেকে পালাল ডাকাত সম্রাট
হাতকড়া থেকে হাত গলিয়ে দৌড়ে উধাও ডাকাত সম্রাট। ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গারদখানা থেকে কৌশলে পালিয়ে গেছে সম্রাট (২৫) নামে এক দুর্ধর্ষ ডাকাত। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালত পাঠানোর প্রস্তুতিকালে হাতকড়া থেকে হাত বের করে সে পালিয়ে যায়। সম্রাট জামালপুর জেলার দুলাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে সদর মেট্রো থানা পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে তাকে আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বরতদের নজর এড়িয়ে কৌশলে হাতের হাতকড়া খুলে দ্রুত পালিয়ে যায় সে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আসামি সম্রাটের হাত তুলনামূলক চিকন হওয়ায় সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। পুলিশি হেফাজত থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হাতকড়া খুলে গারদখানা থেকে পালাল ডাকাত সম্রাট

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গারদখানা থেকে কৌশলে পালিয়ে গেছে সম্রাট (২৫) নামে এক দুর্ধর্ষ ডাকাত। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালত পাঠানোর প্রস্তুতিকালে হাতকড়া থেকে হাত বের করে সে পালিয়ে যায়। সম্রাট জামালপুর জেলার দুলাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে সদর মেট্রো থানা পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে তাকে আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বরতদের নজর এড়িয়ে কৌশলে হাতের হাতকড়া খুলে দ্রুত পালিয়ে যায় সে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আসামি সম্রাটের হাত তুলনামূলক চিকন হওয়ায় সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। পুলিশি হেফাজত থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত