সংবাদ

গাজীপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম

গাজীপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে একজন অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা মূল্যের জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে কালিয়াকৈর বাইপাস এলাকায় ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থানীয় গোসাত্রা গ্রামের মো. আফজাল হোসেন জানান, ৪৩ বছর আগে কালিয়াকৈরের চান্দরা মৌজায় জমি ক্রয় করে সেখানে মার্কেট নির্মাণসহ ভোগদখলে আছেন তারা। কিন্তু পুলিশের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন সম্প্রতি ভিন্ন দাগের জমি সরকারি লিজ নেওয়ার নাম করে তাদের মালিকানাধীন জমি ও মার্কেট জবরদখল করেছেন। এতে বাধা দিলে তাদের গুম ও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আফজাল হোসেন আরও অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তার ভয়ে তার ৪ মেয়ে স্কুলে যেতে পারছে না। পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা ও জমি উদ্ধারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন বলেন, ‘আমি অবৈধভাবে কোনো জমি দখল করিনি। সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে ওই জমি রক্ষণাবেক্ষণ করছি। সরকার আমাকে লিজ বুঝিয়ে দিয়েছে। কাউকে কোনো হুমকি দেওয়া বা ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক নয়।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গাজীপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে একজন অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা মূল্যের জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে কালিয়াকৈর বাইপাস এলাকায় ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থানীয় গোসাত্রা গ্রামের মো. আফজাল হোসেন জানান, ৪৩ বছর আগে কালিয়াকৈরের চান্দরা মৌজায় জমি ক্রয় করে সেখানে মার্কেট নির্মাণসহ ভোগদখলে আছেন তারা। কিন্তু পুলিশের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন সম্প্রতি ভিন্ন দাগের জমি সরকারি লিজ নেওয়ার নাম করে তাদের মালিকানাধীন জমি ও মার্কেট জবরদখল করেছেন। এতে বাধা দিলে তাদের গুম ও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আফজাল হোসেন আরও অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তার ভয়ে তার ৪ মেয়ে স্কুলে যেতে পারছে না। পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা ও জমি উদ্ধারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন বলেন, ‘আমি অবৈধভাবে কোনো জমি দখল করিনি। সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে ওই জমি রক্ষণাবেক্ষণ করছি। সরকার আমাকে লিজ বুঝিয়ে দিয়েছে। কাউকে কোনো হুমকি দেওয়া বা ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক নয়।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত